http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অঘোষিত সফরে আফগানিস্তানে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান প্রতিরক্ষা মন্ত্রী টোমাস দেমেজিয়ের ও স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী স্টানি­াভ টিলিশ গত মঙ্গলবার আফগানিস্তানের উত্তরে কুন্দুসে জার্মান সেনাবাহিনীর ঘাঁটিতে এসে পৌঁছেছেন। ২০১৪ সালের মধ্যে জার্মানি সহ ন্যাটো দেশগুলি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে চলেছে। এই সময়সীমার মধ্যেই নিরাপত্তার দায়িত্ব আফগান সেনাবাহিনীর হাতে তুলে দিতে জোরালো তৎপরতা চলছে। এমনই প্রেক্ষাপটে জার্মান রাজনীতিকরা ঘন ঘন আফগানিস্তান সফর করছেন। প্রায় ১৬ মাস আগে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর টোমাস দেমেজিয়ের এই নিয়ে ৭ বার আফগানিস্তান সফর করছেন।
নিরাপত্তার খাতিরে এই সব সফর সম্পর্কে আগাম কিছু জানানো হয় না। জার্মানির স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী স্টানি­াভ টিলিশ’ও প্রতিরক্ষা মন্ত্রী দেমেজিয়ের সফরসঙ্গী হয়েছেন। চলতি বছরে স্যাক্সনি থেকে ১,০০০এরও বেশি সৈন্য আফগানিস্তানে মোতায়েন রয়েছেন। গত মঙ্গলবার সকালে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী উত্তরের কুন্দুসে জার্মান সেনাদের ঘাঁটি পরিদর্শন করেন। সেই অঞ্চলের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জার্মান সৈন্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে নিজস্ব একটা ধারণা পাওয়ার চেষ্টা করছেন দেমেজিয়ের।
তিনি বলেন, ২০১৪ সালের মধ্যে সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঠিকমতো কার্যকর করা সম্ভব। তাঁর মতে, গত কয়েক মাসে দেশের উত্তরের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ২০১০ সালের তুলনায় হিংসাÍক ঘটনার হার প্রায় ৪০ শতাংশ কমে গেছে। জার্মান সেনাবাহিনী ধাপে ধাপে আফগানিস্তান থেকে চলে যাবার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আফগানিস্তানে সর্বোচ্চ সৈন্যসংখ্যা ছিল ৫,৩৫০। চলতি বছরের শুরু থেকে তা কমিয়ে আপাতত ৪,৮০০য় নিয়ে আসা হয়েছে। ফৈজাবাদে জার্মান ঘাঁটি বন্ধ করার প্রক্রিয়া চলছে। ২০১৪ সালের শেষের মধ্যে আফগানিস্তান থেকে সেনাবাহিনীর ১,৭০০ গাড়ি ও যান এবং প্রায় ৬,০০০ কন্টেনার দেশে ফিরিয়ে আনা হবে।
আগামী সপ্তাহান্তে জাপানের রাজধানী টোকিও’য় আফগানিস্তান সংক্রান্ত এক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেখানে আন্তর্জাতিক সহায়তার বিষয়ে আলোচনা হবে। জার্মানি আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নের জন্য বছরে ৪০ কোটি ইউরো অঙ্গীকার করেছে।

হট নিউজ -এর সকল খবর