

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
কাগজ ডেস্ক : গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ক্ষমতাসীন মহাজোটের শরিকদের জোট ছেড়ে জনতার কাতারে এসে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ সময় তিনি বনে, জাতীয় পার্টির মহাজোট ছেড়ে আসাটা এখন সময়ের ব্যাপার।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘মানবিক দিক বিবেচনায় নিয়ে এর সমাধান করা জরুরি। তাদের তাড়িয়ে দিলে সমাধান হবে না। রোহিঙ্গারা নানা সময় আমাদের দেশে সংকট সৃষ্টি করেছে। কিন্তু এখনকার সংকট নিয়ে আলোচনা প্রয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে এটি নিয়ে সরকারের একটি ভূমিকা থাকা দরকার। মানবিক দিক বিবেচনা না করে তাদের শুধু বিতাড়িত করে দিলে সমস্যার সমাধান হবে না।’
দেশনেত্রী ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে উদ্দেশ করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আপনারা সরকারের দালালি থেকে সরে জনগণের কাতারে আসুন। একসময় আপনারা জনগণের জন্য কাজ করতেন, এখন আপনারা সরকারের পদলেহী হয়ে গেছেন। মহজোট সরকারকে পরিত্যাগ করুন।’ বর্তমান সরকার গভীর সমুদ্রে কূল-কিনারাহারা জাহাজের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নোমান।

