

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : গতকাল রোববার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে। বিশ্বব্যাংক অর্থায়ন না করলেও বিকল্প ব্যবস্থায় পদ্মা সেতু নির্মাণের আশ্বাস দেন যোগাযোগমন্ত্রী।
মন্ত্রী বলেন, সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্র“তি ছিল পদ্মা সেতু প্রকল্প। তাই জনগণ ও ব্যবসা বাণিজ্য প্রসারের স্বার্থে সরকার এ কাজ শুরু করবে।
তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে একজন রাজনৈতিক নেতা হিসেবে যা করণীয় তাই করবো।
মন্ত্রী আরো বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে একজন রাজনৈতিক নেতা হিসেবে যা করণীয় তাই তিনি করবেন।
উল্লেখ্য, ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্বব্যাংকসহ কয়েকটি ঋণদাতা সংস্থার সঙ্গে চুক্তি করে সরকার। কিন্তু দুর্নীতির অভিযোগে গত বছরের অক্টোবরে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্প আটকে যায়। কানাডায় এ ব্যাপারে তদন্ত চলছে।
দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা পদ্মা সেতু প্রকল্পের প্রাক-যোগ্যতা নির্ধারণী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকার কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের একটি ইউনিটের বিশ্বব্যাংকের কোনো প্রকল্পে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞাও জারি হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত হওয়ার পর মালয়েশিয়া দেশের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্পের বিষয়ে আগ্রহ দেখায়। পরে ৩১ জানুয়ারি এ প্রকল্পে ২৯০ কোটি আমেরিকান ডলার বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় মালয়েশিয়া। এরপর গত ২৫ মার্চ দেশটির মন্ত্রিসভা পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে।
চুক্তি অনুযায়ী, ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা। এছাড়া এ প্রকল্পে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৪০ কোটি এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার ঋণ দেয়ার কথা। আর সরকারের বাকি অর্থের যোগান দেয়ার কথা ছিল।

