

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নতুন সরকার গঠনে একটি অধ্যাদেশ পাশ করেছেন। পুরো মন্ত্রিসভাকে ঢেলে সাজানো হচ্ছে। তা সত্ত্বেও মূল পদগুলোতে কোনরকম পরিবর্তনের আভাস নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদ অক্ষত রেখেই বাকি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
এদিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দাউদ রাজাকে পুনঃনিয়োগে দীর্ঘদিন ধরে চলা গুজব ও জল্পনা-কল্পনার অবসান হবে। ধারণা করা হচ্ছিল, বিদ্রোহীরা তাকে হত্যা করেছে। তবে সমালোচকরা মন্ত্রিসভার এ ব্যাপক রদবদলকে দেখছেন আসাদের ক্ষমতায় থাকার সুদূর পরিকল্পনার অংশ হিসেবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটিতে নতুন সরকার গঠনের জন্য ডিক্রি জারি করেছেন। সিরিয়ায় সংসদ নির্বাচনের দু’মাসের কম সময়ের মধ্যে নতুন সরকার গঠনের ডিক্রি জারি করা হলো বলে দেশটির সরকারি টেলিভিশন গত শনিবার জানিয়েছে।
প্রধানমন্ত্রী রিয়াদ হিজাবের নেতৃত্বাধীন দেশটির নতুন সরকারে ছাড়া, দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকছেন দাউদ রাজহা এবং মোহাম্মদ আশ-শার। সিরিয়ায় এই প্রথমবারের মতো জাতীয় সংহতি মন্ত্রণালয় গঠন করেছে। আলী হায়দার নামে সরকারবিরোধী এক নেতাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে। এ ছাড়া, কাদরি জামিল নামের অন্য আরেক বিরোধী নেতাকে উপ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে।

