http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

শাকিরার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসলে গুজব
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা অন্তঃসত্ত্বা নন বলে গত শুক্রবার তার বাবা দাবি করেছেন। ল্যাটিন আমেরিকায় গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায়, তা মিথ্যা প্রমাণ করতে তিনি এই দাবি করেন। উইলিয়াম মেবারাক এক বিবৃতিতে বলেন, ‘আমার মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারে গণমাধ্যমে যা বলা হয়েছে, তা ডাহা মিথ্যা।’
ল্যাটিন আমেরিকার গণমাধ্যমগুলোতে কয়েক সপ্তাহ ধরে বলা হচ্ছে যে শাকিরা শিগগিরই মা হতে যাচ্ছেন। প্রতিবেদনগুলো জানায়, শাকিরার সন্তানের বাবা হবেন তার দীর্ঘদিনের প্রেমিক স্প্যানিশ ফুটবল তারকা জেরাড পিকে।
কোন কোন গণমাধ্যম এমন দাবিও করছে যে পরজীবী সংক্রমণের কারণে ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় পপ তারকার সন্তান ধারণ জটিল হতে পারে।
সর্বপ্রথম কলম্বিয়া ও মেক্সিকোর সংবাদপত্রগুলোতে শাকিরার অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারে খবর প্রকাশিত হয়। শাকিরার ভক্তরা জানিয়েছে, শাকিরার বাবাই সর্বপ্রথম এক টেলিভিশন সাক্ষাতকারে তার অন্তঃসত্ত্বার ব্যাপারে পরোক্ষভাবে ইঙ্গিত দেন। তবে মেবারাক জোরালোভাবে এর বিরোধিতা করেন।