
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
আন্তর্জাতিক ডেস্ক : দশকের মধ্যে টেকসই উন্নয়ন বিষয়ক বৃহত্তম জাতিসংঘ শীর্ষ সম্মেলন রিও+২০ গত শুক্রবার বিশ্বের একশ’ কোটির বেশি লোকের দারিদ্র্য নিমূল এবং ধরিত্রীর বায়ুমন্ডলকে দূষণমুক্ত করার লক্ষ্যে একটি কৌশলপত্র অনুমোদন করেছে। তিন দিনব্যাপী সম্মেলন শেষে ৫৩ পৃষ্ঠার এক বিবৃতি অনুমোদন করা হয়।
এতে বলা হয়, আমরা আমাদের পৃথিবী এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’ ‘আমরা যে ভবিষ্যৎ চাই’ শিরোনামের এই বিবৃতিতে বিশ্ব যেসব সমস্যার সম্মুখীন তার অনেকগুলো তুলে ধরা হয়েছে।
অনুমোদিত কৌশলপত্রে সবুজ অর্থনীতি বিষয়ে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তন, মরুকরণ প্রক্রিয়া, মৎস্য সম্পদ হ্রাস, দূষণ, বন উজার ও প্রজাতি বিলুপ্তিসহ অনেক সমস্যা তুলে ধরা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, এই কৌশলপত্র সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত কল্যাণের দৃঢ় ভিত্তি রচনা করবে।
তিনি বলেন, এটি আমাদের সকলকে একটি টেকসই উন্নয়নের পথে চালিত করবে। এখন এর ওপর ভবিষ্যৎ নির্মাণ করা আমাদের দায়িত্ব।’ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, এই কৌশলপত্র টেকসই উন্নয়নের জন্য সত্যিকার অগ্রগতি সূচিত করে। আমরা জানি এটি আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তবে অন্যরা এ কৌশলপত্রের সমালোচনা করে বলেছেন, এ সম্মেলনে এক ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করা হয়েছে।

