

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ক্ষমতার পরিবর্তনে উদ্বিগ্ন চীন। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির স্থলাভিষিক্ত করতে রাজা পারভেজ আশরাফের নাম ঘোষণা করেছে। পাকিস্তানের ঘনিষ্ঠতম মিত্র রাষ্ট্রগুলোর একটি চীন। কিন্তু রাজা আশরাফ সম্পর্কে চীন তেমন অবগত নয়। এদিকে গত শুক্রবার পার্লামেন্টে উদ্বোধনী বক্তৃতায় রাজা আশরাফ চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের মূল্যায়ন প্রসঙ্গে বলছিলেন, চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব পর্বতের চেয়েও উঁচু।
তিনি বলেন, চীন আমাদের যে কোন প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়েছে এবং আমরা এ সম্পর্ককে আরও সম্প্রসারিত করবো। কিন্তু ইসলামাবাদে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীনা কর্মকর্তারা। বেইজিংয়ে আশরাফ একেবারেই অপরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তার যথেষ্ট কারণও রয়েছে বলে জানাচ্ছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। বেশ কয়েক বছর আশরাফ চীন সফরে যাননি। যদিও প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী গিলানি বছরে বেশ কয়েকবার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীন সফর করতেন। গিলানির প্রধানমন্ত্রিত্ব হারানোটা চীনের জন্য একটি বড় ধাক্কা। কারণ, গিলানি ও জারদারি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষায় চীন বড় ধরনের বিনিয়োগ করেছিল পাকিস্তানে।
এদিকে জারদারির পদ নিয়েও শঙ্কা থেকেই যাচ্ছে। তাতে বেশ দুশ্চিন্তায় রয়েছে চীনা কর্তৃপক্ষ।

