http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

পেন স্টেট ইউনিভার্সিটির সাবেক কোচ শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার পেন স্টেট ইউনিভার্সিটির সাবেক সহকারী ফুটবল কোচ জেরি স্যান্ডাস্কিকে শিশু নির্যাতনের দায়ে জুরিরা দোষী সাব্যস্ত করেছেন। তার বিরুদ্ধে ৪৮টি অভিযোগ আনা হয়েছে এবং জুরিরা তাকে ৪৫টি অভিযোগের দায়ে দোষী সাব্যস্ত করেছে। এ কোচ ১০টি বালককে ১৫ বছর ধরে যৌন নির্যাতন করেছেন এবং এ নির্যাতনের ঘটনা পেন স্টেট স্থাপনাগুলোতে ঘটেছে। 
ছিন্নমূল শিশুদের সহায়তার নামে চালানো কর্মসূচির মাধ্যমে এ সব শিশুকে তিনি যোগাড় করতেন। এ জন্য তিনি যে দাতব্য প্রতিষ্ঠান চালাতেন তার নাম ছিলো সেকেন্ড মাইল। অবশ্য স্যান্ডাস্কির কেলংকারী প্রকাশ হওয়ার এ দাতব্য প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়।
সাতজন মহিলা এবং পাঁচ জন পুরুষ জুরি দুই দিনে ২১ ঘন্টা এ বিষয় ব্ক্তব্য দেয়ার পর স্যান্ডাস্কিকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারের শেষ দিনে সেন্টার কাউন্টি কোর্ট হাউজে ব্যাপক সংখ্যাক জনসমাগম হয়েছে।
রায়ের পর ৬৮ বছর বয়সী স্যান্ডাস্কিকে হাতকড়া পড়িয়ে আদালত থেকে নিয়ে যেতে দেখা গেছে। তাকে দোষী সাব্যস্ত করা হলেও এখনো শান্তি ঘোষণা করা হয়নি এবং তাকে কয়েক শ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। স্টেট ইউনিভারসিটি অনুর্ধ্ব ১৫ ফুটবল দলে যৌন কেলেংকারির ঘটনা ফাঁস হওয়ার পর তাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।

হট নিউজ -এর সকল খবর