
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
কাগজ ডেস্ক : সারাদেশে শব ই বরাত পালন করা হবে আগামী ৫ জুলাই দিবাগত রাতে। দেশের কোথাও বুধবার শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বুধবার কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস গণনাও শুরু হবে আগামী ২২ জুন (শুক্রবার) থেকে। আর আজ চাঁদ দেখা না যাওয়ার কারণে আগামী ৫ জুলাই দেশে শব ই বরাত পালন করা হবে।

