http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

আজ থেকে খুলছে বন্ধ পোশাক কারখানা
    A+ A A-

কাগজ ডেস্ক : চারদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলে দেয়া হবে।

বুধবার সচিবালয়ে শ্রমমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনের সাথে বৈঠকে শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা এ সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, কাল থেকে সব কারখানা খোলা থাকবে। শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ‘গত ১০ দিন ধরে পোশাক কারখানায় যে অস্থিরতা চলছে তাতে কেবল শ্রমিক ও মালিকরাই নন, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনও একই কথা জানিয়ে বলেন, সবাইকে কারখানা খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত ১১ জুলাই থেকে টানা অস্থিরতা চলে আশুলিয়া শিল্পাঞ্চলে। প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। সরকার, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানালেও অস্থিরতা চলতে থাকে।

পরে গত শনিবারও বিক্ষোভ-সংঘর্ষ চললে আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

হট নিউজ -এর সকল খবর