

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী তাইফুন গাচল মঙ্গলবার বিকেল থেকে জাপানের মূল ভূখন্ডে আঘাত হানতে শুরু করেছে। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার বিকেল ৫টায় তাইফুন গাচল পশ্চিম জাপানের উপকূলে আঘাত হেনেছে এবং ঘন্টায় ৬৫ কিঃমিঃ বেগে অগ্রসর হচ্ছে। আবহাওয়া বিভাগ সূত্রে বলা হয়েছে তাইফুনের কেন্দ্রস্থলে বাতাসের চাপ ৯৬৫ হেক্টোপ্যাসকেল, যা বাতাসের গতিবেগকে ঘন্টায় ১৮০ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি করছে। তাইফুনের দখিনা আদ্র বাতাসের প্রবাহ একটি বৃষ্টি মেঘমালার সাথে সংযুক্ত হয়ে বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সৃষ্টি করেছে। আবহাওয়া বিভাগ বলেছে তাইফুনটি ঘন্টায় ৬৫ কিঃমিঃ বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার রাতে তাইফুনটি জাপানের মূল ভুখন্ডে আঘাত হানে। আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়ে জানিয়েছে, জাপান জুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারা আরো বলেছে মধ্য জাপানের প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী কোন কোন অঞ্চলে বুধবার ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম জাপানের ৭,২০০ বাড়িঘরের মানুষকে ভূমিধসের আশংকায় নিরাপদ স্থানে সরে যাবার উপদেশ দেয়া হয়েছে। তাইফুনের কারণে ৪৩০টি আভ্যান্তরিন ফ্লাইট এবং ৪০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে ট্রেন চলাচলও বন্ধ থাকে। সূত্র : কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ।

