http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

গার্মেন্টস শিল্প আজ হুমকির মুখে : নজরুল
    A+ A A-

কাগজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকাল ১১টায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান ‘আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা ভাঙচুরের ঘটনায় জড়িতদের সরকার খুঁজে বের করবে না’ বলে সংশয় প্রকাশ করেছেন।
এ সময় আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও তৈরি পোশাকের কারখানা ভাঙচুরে সরকারের লোকেরাই জড়িত বলে অভিযোগ তুলে অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ীদের শাস্তি দেওয়ারও দাবি জানান নজরুল।
অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘গার্মেন্টস শিল্প আজ হুমকির মুখে। জীবনযাত্রার ব্যয় ২৫ শতাংশ বেড়ে গেছে। এর মানে ২৫ শতাংশ মজুরি কমে গেছে। তাই শ্রমিকদের বেতন বাড়ার দাবি ন্যায়সঙ্গত। আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে।’
তিনশ’ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গার্মেন্টস শিল্পের ভবিষ্যত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘কোন শ্রমিক তার কারখানা ভাঙচুর করতে পারে বলে বিশ্বাস করি না। কারণ কারখানা তার (শ্রমিক) রুটিরুজি। কারা এ পরিস্থিতির জন্য দায়ী তাদের খুঁজে বের করতে হবে। কিন্তু সরকার তাদের খুঁজে বের করবে না। কারণ, সরকারের লোকেরাই এতে জড়িত। তাদের শাস্তি দিতে হবে।’
কৃষিজীবীদের পক্ষে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বিনামূলে সার দেবে বলে সরকার ফের সারের দাম বাড়িয়েছে। এভাবে চলতে থাকলে দেশে আবারো দুর্ভিক্ষ আসবে। আবারো মানুষ আস্তাকুঁড়ে থেকে খাবার কুড়ে খাবে। আসমানিরা জাল দিয়ে লজ্জা নিবারণ করবে। এ পরিস্থিতিতে যেন পড়তে না হয়।’
‘কৃষকদের নিরুৎসাহিত করার ফলে তারা উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবে’ মন্তব্য করে ‘অর্থনীতি আমদানি নির্ভর হয়ে যাবে’ বলেও আশঙ্কা প্রকাশ করেন নজরুল ইসলাম খান। ‘কৃষিজীবী মানুষ বিগড়ে গেলে সরকারের জন্য সেটা ভালো হবে না’ বলেও সতর্ক করেন তিনি।
নজরুল ইসলাম খান আরো অভিযোগ করেন, ‘দু’মাসের বেশি হলেও ইলিয়াস আলীর সন্ধান নাই। কারাফটক থেকে নেতাদের ফের আটক করা হয়। আদালত ছেড়ে দিলেও সরকার তাদের আটকে রাখে।’
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, জাতীয় বাজেট ভর্তুকি ও বরাদ্দ বৃদ্ধির দাবি, বিএনিপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান, বিএনপি নেতা খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মীর শরাফত আলী সপু, সাইফুল আলম নীরব, আমীরুল ইসলাম খান আলীম, আজিজুল বারি হেলাল, ছাত্রদল নেতা আনিসুর রহমান খোকন, কৃষক দল নেতা লুৎফর রহমানসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

হট নিউজ -এর সকল খবর