http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

ইসরাইলে হামাসের রকেট নিক্ষেপ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের অভ্যন্তরে ১০টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্ততঃ ছয় ফিলিস্তিনি শহীদ হওয়ার পর হামাস এ হামলা চালালো। হামাসের মুখপাত্র সাংবাদিকদেও বলেন, “ইহুদিবাদী ইসরাইলের অপরাধের জবাব হলো রকেট হামলা। তারা যদি আরো বিমান হামলা চালায় তাহলে রকেট হামলাও অব্যাহত থাকবে।” হামাস নিশ্চিত করেছে, ২০১১ সালের এপ্রিল মাসের পর এই প্রথম তারা ইসরাইলের অভ্যন্তরণে এত দীর্ঘ পাল্লার রকেট নিক্ষেপ করল। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে হামাস গ্রাদ রকেট হামলা চালাচ্ছে।
এদিকে, গত মঙ্গলবার দিনের প্রথম দিকে দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সোমবার ইহুদিবাদী বিমান হামলায় বেইত হানুন শহরে বিমান হামলায় শহীদ হয়েছিলেন চার ফিলিস্তিনি। গত মঙ্গলবার সকালের দিকে উগ্র ইহুদিরা পশ্চিমতীরের জাবা এলাকার একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়।
চলতি মাসের ১৩ তারিখে ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেজকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পদকে সম্মানিত করার পর গাজায় এ বর্বর হামলা শুরু করেছে তেল আবিব।

হট নিউজ -এর সকল খবর