http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

মস্কো বৈঠক শেষ ইরানের সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চায় ৬ জাতিগোষ্ঠী
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : মস্কো বৈঠকের পর এবার ইরানের সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করতে চায় ছয় জাতিগোষ্ঠী। মস্কো বৈঠকের সঙ্গে ঘনিষ্ঠ একটি কূটনৈতিক সূত্র এ কথা জানিয়েছে। দু’দিনের এ আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি।
এর আগে, গত মঙ্গলবার মস্কোয় দু’দিনের আলোচনা বড় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। গত সোমবার এ আলোচনা শুরু হয়েছিল এবং চার অধিবেশনে তা শেষ হয়। বৈঠকে ছয় জাতিগোষ্ঠী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানালেও ইরান বলেছে- এটা তাদের অকাট্য ও বৈধ অধিকার। এ অধিকার ছয় জাতিগোষ্ঠীকে স্বীকার করতেই হবে। ইরানের ওপর থেকে একতরফা অবরোধ তুলে নিতে হবে।
এর আগে, ইরান হুমকি দিয়ে বলেছে, তেহরানের পরমাণু কর্মসূচিকে ছয় জাতিগোষ্ঠী স্বীকৃতি দিতে ব্যর্থ হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আলোচনা বন্ধ করে দেয়া হবে। চলতি বছর ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ইস্তাম্বুল ও বাগদাদে দু’দফা বৈঠকের পর এবার মস্কোয় তৃতীয় দফা বৈঠক হলো। এর আগে, একই ইস্যুতে ২০১০ সালে প্রথম জেনেভায় এবং গত বছর তুরস্কের ইস্তাম্বুল শহরে দু’দফা বৈঠক হয়েছিল।
মস্কো বৈঠকে ইরানের পক্ষে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি এবং ছয় জাতিগোষ্ঠীর পক্ষে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন নেতৃত্ব দেন। জালিলি স্পষ্ট ভাষায় বলেছেন, মস্কো বৈঠক সফল করতে হলে ইরানের পরমণু কর্মসূচিকে স্বীকৃতি দিতে হবে। বৈঠক শেষে সাঈদ জালিলি সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন এবং সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

হট নিউজ -এর সকল খবর