

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ পাকিস্তানে হামলা চালিয়ে দেশটির ২৪ সেনাকে হত্যার জন্য আমেরিকাকে আবারো ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে। আফগানিস্তান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার গত বৃহস্পতিবার রাতে কাবুলে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেছেন, ক্ষমা না চাইলে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের রসদ সরবরাহের পথ খুলে দেয়ার বিষয়টি তার দেশ বিবেচনা করবে না। ২০১১ সালের ২৬ নভেম্বর আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দু’টি সেনাচৌকিতে ভয়াবহ হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। সেনা অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরও ন্যাটো দাবি করে, তালেবানদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল। পশ্চিমা বাহিনীর ওই বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হয়। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই আগ্রাসন চালানোর পরপরই ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় ইসলামাবাদ।
হিনা রব্বানি কাবুলে আরো বলেন, আমেরিকাকে ওই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং এ প্রতিশ্র“তি দিতে হবে যে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আমেরিকার সঙ্গে ট্রানজিট ফি নিয়ে দর কষাকষির কারণে পাকিস্তান ন্যাটোর সরবরাহ পথ বন্ধ করে দিয়েছে বলে কোন কোন গণমাধ্যম যে খবর দিয়েছে তাও নাকচ করে দেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এর আগেও একাধিকার পাকিস্তান ওয়াশিংটনকে ক্ষমা চাওয়ার আহবান জানালেও আমেরিকা এখন পর্যন্ত তা মেনে নেয়নি। গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেছেন, ন্যাটো সরবরাহ পথ খুলে দেয়ার ব্যাপারে ওয়াশিংটন ইসলামাবাদে যে আলোচক দল পাঠিয়েছিল তারা ব্যর্থ হয়ে দেশে ফিরে যাচ্ছে। পরদিন অবশ্য তিনি জানান, আলোচক দলটি ফিরে গেলেও ইসলামাবাদকে রাজী করানোর জন্য ওয়াশিংটন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

