

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সবচেয়ে প্রভাবশালী দল মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ মুরসি বলেছেন, দেশটির আদালত সংসদ ভেঙে দেয়ার পাশাপাশি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মুবারকের প্রধানমন্ত্রী আহমাদ শফিকের প্রার্থিতার পক্ষে রায় দেয়ার পরও বিপ্লব অব্যাহত থাকবে। বিপ্লব লক্ষ্যচ্যুত হবে না বলেও তিনি মন্তব্য করেন।
আজ শনিবার ও বোরবার অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিয়ে বিপ্লবকে রক্ষা করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনে যে কোনো ধরনের কারচুপির পরিণতির বিষয়েও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। মোহাম্মদ মুরসি বলেছেন, অল্প কিছু দুর্নীতিবাজ নিজেদের স্বার্থ অক্ষুন্ন রাখতে জনগণের কণ্ঠ স্তব্ধ করে দেয়ার চেষ্টা করছে। মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালত গত বৃহস্পতিবার সংসদ ভেঙে দেয়ার এবং আহমাদ শফিকের প্রার্থিতার পক্ষে রায় দেয়ার কয়েক ঘন্টা পর তিনি এসব মন্তব্য করেন। আজ শনিবার থেকে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হবে এবং তা বোরবার পর্যন্ত চলবে। প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুরসি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন।
আদালতের বুধবারের রায়ের পর দেশটির সর্বোচ্চ সেনা পরিষদ নিজেকে সর্বোচ্চ আইন প্রণয়ন কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করে বলেছে, তারা আজকের(শুক্রবার) মধ্যে ১০০ সদস্যের সাংবিধানিক প্যানেল ঘোষণা করবে। ওই পরিষদ নয়া সংবিধান প্রণয়নের দায়িত্ব পালন করবে।
মিশরের যে বিচারক বুধবার সংসদের বিপক্ষে রায় দিয়েছেন ,হোসনি মুবারক তাকে নিয়োগ দিয়েছিলেন। আদালতের রায়ের পর মিশরের ভবিষ্যত নিয়ে দেশটির জনগণ আবারও নতুন করে আশংকার মধ্যে পড়েছেন।

