http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

দায়সারা মহড়ায় আমেরিকা
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের নেতাদের ওপর বিশ্বাস ও আস্থা নেই আমেরিকার। ফলে, আসন্ন যৌথ সামরিক মহড়ায় আমেরিকা আগের প্রতিশ্র“তি মতো সেনা ও অন্যান্য সামরিক উপকরণ পাঠাচ্ছে না। আর এ নিয়ে তেল আবিব এবং ওয়াশিংটনের মধ্যে দেখা দিয়েছে নানামুখী টানাপড়েন। সামরিক মহড়ায় সেনা অংশগ্রহণ কমানোর কারণে ইসরাইল এবং আমেরিকার মধ্যে উত্তেজনাও বেড়ে গেছে।
এ বিষয়ে ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট বলেছে, মহড়া সত্ত্বেও ইসরাইল ও আমেরিকার সম্পর্ক টক হয়ে উঠেছে।
আসন্ন বার্ষিক সামরিক মহড়ায় আমেরিকার পাঁচ হাজার সেনা পাঠানোর কথা ছিল। কিন্তু, এখন পেন্টাগন মাত্র এক হাজার দু’শ’ থেকে দেড় হাজার সেনা পাঠাচ্ছে।
এ ছাড়া, এ মহড়ায় দু’টি এজিস যুদ্ধজাহাজ পাঠানোর কথা থাকলেও আমেরিকা পাঠাচ্ছে একটি যুদ্ধজাহাজ। তবে, এ ধরনের যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পেন্টাগন বরং তা সম্ভাবনার পর্যায়ে রয়েছে। আর পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠালেও তা অপারেট করার মতো কোনো জনশক্তি পাঠাচ্ছে না পেন্টাগন। এসব খবর দিয়েছে খোদ আমেরিকার প্রভাবশালী টাইম ম্যাগাজিন।

হট নিউজ -এর সকল খবর