http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

ন্যামে ইরানের নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন ইসরাইল : মাহদি
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম-এর নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছে ইরান। এ নিয়ে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মাহদি গাযানফারি।
ন্যামের নেতৃত্ব গ্রহণের মাধ্যমে ইরান আন্তর্জাতিক অঙ্গনের দ্বিতীয় বৃহত্তম একটি সংস্থার নেতৃত্ব দিতে যাচ্ছে; আর এটাই ইহুদিবাদী ইসরাইলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন গাযানফারি। ইরানি মন্ত্রী আরো বলেন, ”ইসরাইল সবসময় ন্যায়ের বিপক্ষে ততপরতা চালায়, এ কারণে ন্যায়ের পক্ষে যেকোনো আন্দোলনকে তারা ভণ্ডুল করতে চায়।”তিনি আরও বলেন, ”ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বের অন্যতম শক্তি -বিশ্ববাসীকে এটা দেখানোও সম্মেলন আয়োজনের একটি উদ্দেশ্য।”
চলতি মাসের ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত তেহরানে ষোড়শ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিশর ন্যামের বর্তমান সভাপতি এবং তেহরান সম্মেলনের মাধ্যমে তিন বছরের জন্য এ দায়িত্ব ইরানের কাছে হস্তান্তর করা হবে। ইরানের নেতৃত্বে এ জোটের সদস্য দেশগুলোর মাঝে দ্বিপক্ষীয় সহযোগিতার নানা ক্ষেত্র আরো জোরদার হবে।
এদিকে, এবারের ন্যাম সম্মেলনে যোগ দিতে তেহরান আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বান কি মুনের উপস্থিতি নিয়ে পশ্চিমা গণমাধ্যমের গুজবকে উড়িয়ে দিয়ে সম্মেলনের মুখপাত্র মোহাম্মাদ রেজা ফারুকি বলেন, ”অবশ্যই বান কি মুন ন্যাম সম্মেলনে থাকবেন।” জাতিসংঘ মহাসচিবের উপস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর কাল্পনিক বক্তব্য-বিবৃতি নিয়েও বিস্ময় প্রকাশ করেন রেজা ফারুকি।

হট নিউজ -এর সকল খবর