

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
কাগজ ডেস্ক : গতকাল শুক্রবার সকাল আটটা ৫৫ মিনিটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান।
ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের সদস্যরা এই সফরে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। ১০ দিনের সফর শেষে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা আড়াইটায় জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। এর আগে গত ১৫ জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরব যান।
৭ আগস্ট সৌদি আরবে যাওয়ার পর খালেদা জিয়া ১০ আগস্ট মক্কায় ওমরাহ পালন করেন। এ ছাড়া তিনি মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মসজিদুল হারাম ও মসজিদুন নববীতে নামাজ আদায় করেন।

