

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : বাংলাদেশে জাল নোট বা মুদ্রা ছড়িয়ে পড়া ঠেকাতে আইনশৃ´খলা বাহিনীসহ ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি দেশে বেশ কয়েকদফা জাল নোট ও জালিয়াত আটকের ঘটনার প্রেক্ষাপটে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সূত্র জানায়, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদকে সামনে রেখে প্রতিবছরই নোট জালকারীদের তৎপরতা দেখা যায়। এ তৎপরতা দমনের জন্য আইনশৃ´খলা রক্ষাকারীদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের একটি কমিটিও কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ ও র্যাবের সাথে একটি বৈঠকও করে কেন্দ্রীয় ব্যাংক ব্যস্ত বিপণীকেন্দ্রগুলোতে বেশি করে অভিযান চালানোর নির্দেশ দেয়। জাল নোট সনাক্ত করার জন্য কিছু যন্ত্রপাতিও তাদের দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অসীম দাশগুপ্ত বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বাজারে এসময় ১৭ হাজার কোটি টাকা আসবে। এই বিপুল লেনদেনের সময় নোট জালকারী চক্র অত্যন্ত সক্রিয়া হয়ে ওঠে। আমরা মনে করছি যে এটা রোধের জন্য কিছু উদ্যোগ নেয়া প্রয়োজন। তিনি বলেন, আমরা সতর্ক আছি এবং সমস্ত বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছি যেন সবগুলো শাখায় জালনোট সনাক্তকারী যন্ত্র থাকে। লেনদেনকারী ব্যাংক কর্মকর্তারা যেন এ ব্যাপারে সতর্ক থাকেন এবং জনসাধারণকে সহায়তা করেন এ জন্য নির্দেশ দেয়া আছে।
এদিকে গত শনিবার রাতে গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ঢাকায় একটি জালিয়াত চক্রের সাতজন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছে মুদ্রা জাল করার সরঞ্জাম সহ প্রায় অর্ধ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর আগে গত ২৭শে জুলাইও একটি বড় ধরণের গ্রেপ্তারের ঘটনা ঘটে, যেখান থেকে আরো প্রায় অর্ধকোটি টাকার জাল নোট আটক করা হয়। পুলিশ বলছে গ্রেফতারকৃতদের মধ্যে দুজন নারী সদস্যও আছে।
এ প্রসঙ্গে র্যাবের মুখপাত্র কর্নেল এম. সোহায়েল বলেন, অভিযান পরিচালনা এবং আটকের ঘটনাগুলোই প্রমাণ করছে যে এ বছর মুদ্রা জালিয়াতির ঘটনা অনেক কমে এসেছে, সেই সাথে মানুষও আগের থেকে অনেক বেশি সতর্ক থাকায় জাল টাকা ছড়িয়ে পড়ার হার কমেছে।
অবশ্য আইনশৃ´খলা বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে, এখনকার জালিয়াতেরা আগের চাইতে অনেক দক্ষভাবে নোট জাল করছে এবং সেখানে আসল নোটের অনেক নিরাপত্তা বৈশিষ্ট্যও সন্নিবেশিত রাখতে পারছে তারা।
তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, আসল নোট কখনো হুবহু জাল করা সম্ভব নয়, মানুষজন একটু সচেতন হলেই এটা ঠেকানো সম্ভব।

