http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে আলে-সৌদ সরকার
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনভিত্তিক সোসাইটি ফর ইন্টারন্যাশনাল রিফর্মস অ্যান্ড রিসার্চের সভাপতি সৈয়দ আলী ওয়াসিফ ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাতকারে ‘সৌদি আরবের উতপীড়ক আলে-সৌদ সরকার নিজ জনগণ এবং মুসলিম উম্মাহর সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে।’
তিনি আরো বলেছেন, পবিত্র মক্কা এবং মদিনার কথা বলে সৌদি সরকার মুসলিম উম্মাহর সঙ্গে যা করছে তা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। পবিত্র মক্কা ও মদিনাকে ব্যবহার করে সৌদি সরকার বিশ্ববাসী, নিজ দেশের জনগণ এবং পুরো মুসলিম উম্মাহকে বোকা বানানোর চেষ্টা করছে।
সৌদি আরবে বর্তমানে যে রাজতন্ত্র-বিরোধী আন্দোলন চলছে তা একক নেতৃত্বের আওতায় চলছে এবং তা সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন সৈয়দ আলী ওয়াসিফ। এর মাধ্যমে সৌদি সরকারের পতনের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সৌদি আরবে গত বছর থেকে সব ধরনের বৈষম্য অবসান ও রাজতান্ত্রিক সরকারের পতনের দাবিতে আন্দোলন চলে আসছে। দেশটির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশ এখন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এ পর্যন্ত সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় বিক্ষোভকারী নিহত হয়েছে। সর্বশেষ গত ৩ আগস্ট নিহত হয়েছে ১৮ বছর বয়সী এক কিশোর।