http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

পাক সরকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বাঁচাতে রিভিউ পিটিশন দায়ের করবে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : গত ৩ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ‘আদালত অবমাননা আইন-২০১২’ বাতিল করে যে রায় দিয়েছে তা পর্যালোচনার জন্য রিভিউ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জোট সরকার। পাকিস্তানের সংবিধান ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত পরামর্শ করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে আদালতে এ পিটিশন দায়ের করা হবে বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে।
এ বিষয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আইনমন্ত্রী ফারুক এইচ নায়েকের সঙ্গেও পিটিশনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। এর আগে, জারদারি পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র বিশেষজ্ঞদের আলোচনা করেন। তবে, রিভিউ পিটিশন বাতিল হলে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে হয় সুইস কর্তৃপক্ষের কাছে প্রেসিডেন্ট জারদারির দুর্নীতির মামলা আবার চালু করার বিষয়ে চিঠি লিখতে হবে; না হয় তাকে ক্ষমতা ছাড়তে হবে।
গত ৩ আগস্ট পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এক সংক্ষিপ্ত আদেশে সম্প্রতি পাস হওয়া আদালত অবমাননা আইন-২০১২ বাতিল করে এবং জারদারির দুর্নীতির মামলা আবার চালু করার বিষয়ে সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে নির্দেশ দেয়।
এদিকে, পাক-প্রধানমন্ত্রী সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির জোট সরকার। তবে, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেয়া হয়নি।
এর আগে, প্রেসিডেন্ট জারদারির দুর্নীতি নিয়ে চিঠি লিখতে অপারগতা প্রকাশ করায় সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালতের নির্দেশে ক্ষমতা ছাড়তে হয়েছে। পাক-সরকার দাবি করছে- প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা দায়িত্ব পালনের সময় দায়মুক্তির সুবিধা ভোগ করবেন এবং এটা সাংবিধানিক অধিকার। তবে, দেশটির সুপ্রিম কোর্ট বলছে, কোনো ব্যক্তি আইনের উর্ধ্বে নয় এবং আইন সবার জন্যই সমান।

হট নিউজ -এর সকল খবর