

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে সহিংসতার খবর পাওয়া গেছে ১০ দিন তুলনামূলক শান্ত থাকার পর ভারতের অসম রাজ্যে এবং ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অসমের মুসলমান বিরোধী দাঙ্গায় মৃতের সংখ্যা কমপক্ষে ৮০ জনে দাঁড়াল। পুলিশ বলছে, চিরাং থেকে তিনটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়ছে এবং অপর দু’টি পাওয়া গেছে কোকরাঝাড়ে। এ ছাড়া, কোকরাঝাড়ে এখনো একজন নিখোঁজ রয়েছে।
চিরাং-এর পুলিশ সুপার কুমার সঞ্জীব কৃষ্ণ জানিয়েছেন, সেখান থেকে যে তিন লাশ উদ্ধার করা হয়েছে তা এক বাবা ও তার দুই ছেলের। তারা সেখানে একটি আশ্রয় শিবিরে ছিলেন। কিন্তু শনিবার তারা কাউকে না জানিয়ে আশ্রয় শিবির ছেড়ে চলে যান এবং রোববার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর চিরাং-এ স্বাভাবিকভাবেই উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেখানে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
দুর্গত এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য পাঠানো হয়েছে। এ ছাড়া, কোকরাঝাড়, চিরাং এবং ধুবড়িতে এখনো রাত্রিকালীন সান্ধ্য আইন জারি রয়েছে।
এর আগে অসম রাজ্যে মুসলমান ও বোড়োদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে চার লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ দাঙ্গা পরিস্থিতিকে নজিরবিহীন বলে অভিহিত করেছিলেন।

