http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

বন্দুকধারীদের গুলিতে সুদানে বিশ্ব খাদ্য সংস্থার কর্মী নিহত
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখাদ্য সংস্থা ফাও’র এক সুদানি সুদানে গাড়ি চালককে গুলি করে হত্যা করা হয়েছে। সুদানে বিশ্ব খাদ্য সংস্থার কোনো কর্মী এই প্রথম নিহত হলো। গত দু’দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা চালানো হামলা হলো বলে ফাও জানিয়েছে।
গতকাল দাফতরিক কাজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুই অজ্ঞাতনামা বন্দুকধারী হামলা চালায়। এ হামলায় চালক নিহত হওয়া ছাড়াও বিশ্ব খাদ্য সংস্থার আরেক কর্মী আহত হয়েছে এবং তাকে বিমানযোগে খার্তুমে নিয়ে যাওয়া হয়।
গত বছরের জুনে সুদানে সরকারি বাহিনীর সঙ্গে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ বা এসপিএলএম-এন’এর সংঘর্ষ শুরুর পর থেকে দু’লাখের বেশি শরণার্থী দক্ষিণ কোরদোফান এবং কাছাকাছি ব্লু নাইল রাজ্যে আশ্রয় নেয়। নিরাপত্তার কথা উল্লেখ করে সুদান সরকার যুদ্ধ এলাকার কাছকাছি বিদেশি ত্রাণ ততপরতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
দু’দিন আগে উত্তর দারফুরে সশস্ত্র ব্যক্তিরা বিশ্ব খাদ্য সংস্থার চত্বরে হামলা করে প্রায় ১২ ঘন্টা ধরে লুটপাট করেছে। এ সময় বিশ্ব খাদ্য সংস্থার কর্মীরা আÍগোপন করে থাকায় প্রাণে রক্ষা পান। এ ঘটনার পর বিশ্ব খাদ্য সংস্থা ওই এলাকায় ত্রাণ ততপরতা বন্ধ করে দেয়। ওই এলাকায় ৭০ হাজার লোকের মধ্যে খাদ্য বিতরণের এক কর্মসূচি সম্প্রতি শেষ করেছে ডাব্লিউএফপি। ফলে আপাতত কোনো সংকট দেখা দেয়ার আশংকা কম।

হট নিউজ -এর সকল খবর