

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার অনলাইনে প্রকাশিত এক ভিডিওচিত্রে নাইজেরিয়ার সন্দেহভাজন ইসলামপন্থী সংগঠন বোকো হারামের নেতাকে ‘বিশ্ব সন্ত্রাসী’ আখ্যা দেয়ার মার্কিন সিদ্ধান্তে প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেছেন।ভিডিওচিত্রটি কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়।ইসলামপন্থী নেতা আবু বকর শেকাউ প্রথমবারের মতো প্রকাশ্যে গত জুনে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী আখ্যা দেয়ার সমালোচনা করেন।
৩৮ মিনিটের বেশি দীর্ঘ এই ভিডিও ক্লিপটির সত্যতা নিরূপণ করা যায়নি। তবে এটি শেকাউর আগের ভিডিওচিত্রগুলোর অনুরূপ।ইউটিউবে পোস্ট করা এ ভিডিওচিত্রে শেকাউ হাউমা ভাষায় ওবামার উদ্দেশে বলেন, ‘আপনি আমাকে বিশ্ব সন্ত্রাসী বলেছেন, তাহলে আপনি পরকালে বা পরজগতে সন্ত্রাসী’।শেকাউ তীর্যক ভাষায় বলেন, ‘যুক্তরাষ্ট্র আছে তা আমি জানি। কিন্তু বিশ্বের কোথায় এটি অবস্থিত, পশ্চিমে না উত্তরে, দক্ষিণে না পূর্বে, তা জানি না।’তিনি বলেন, ‘ওখানে আমার সম্পদ জব্দ করা দূরের কথা, দেশটি কোথায় তাই আমি জানি না।’
গত জুনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বোকো হারাম ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শেকাউ ও আরো কয়েকজনকে বিশ্ব সন্ত্রাসী আখ্যা দেয়।

