

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে নতুন সামরিক গ্যারিসন স্থাপনে বেইজিংয়ের সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমালোচনার প্রেক্ষাপটে চীন একজন সিনিয়র মার্কিন কূটনীতিককে তলব করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝাং কুনশেং শনিবার মার্কিন দূতাবাসের উপ-প্রধান রবার্ট ওয়াংকে তলব করেছেন।
গত মাসের শেষ দিকে বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপমালায় একটি নতুন নগরী ও গ্যারিসন প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার মাধ্যমে চীন এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মার্কিন মন্তব্যেরও প্রকাশ্য সমালোচনা করেছে বেইজিং।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝাং মার্কিন কূটনীতিককে বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের শুক্রবারের মন্তব্য ‘মারাÍক ভুল বার্তা পাঠিয়েছে।’তিনি বলেন, ‘চীনা পক্ষ এ মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করছে এবং এর জোর প্রতিবাদ জানাচ্ছে।’বিবৃতিতে বলা হয়, ঝাং বেইজিংয়ের এ বার্তা মার্কিন সরকারের ‘সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছে দেয়ার আহ্বান জানান।চীনের নতুন গ্যারিসন গড়ে তোলার ঘটনায় ভিয়েতনাম ও ফিলিপাইনও ক্ষুব্ধ হয়েছে। দেশ দু’টি বেইজিংয়ের বিরুদ্ধে সাগরে হয়রানি বৃদ্ধির অভিযোগ করে থাকে।
চীন দক্ষিণ চীন সাগরের অধিকাংশের ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ দাবি করে। কিন্তু ফিলিপাইন-ভিয়েতনাম, ব্র“নেই, মালয়েশিয়া ও তাইওয়ান প্রত্যেকেই এ সাগরের অংশবিশেষের মালিকানা দাবি করে থাকে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রেল শুক্রবার এক বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বিগ্ন এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষন করছে।’তিনি আরো বলেন, ‘এই নতুন গ্যারিসন ও নগরী মতভেদ নিরসনের সহযোগিতামূলক গণতান্ত্রিক প্রচেষ্টার পরিপন্থী এবং এতে এ অঞ্চলে আরো উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি রয়েছে।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুকপাত্র শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘এক চোখা’ আচরণের অভিযোগ করে বলেছেন, ‘কতিপয় দেশ’ তেল ও গ্যাস ব্লক স্থাপন , চীনা মৎস্য আহরণকারীদের হুমকি প্রদর্শন এবং অবৈধভাবে জলসীমা কুক্ষিগত করে বিরোধ বাড়য়ে তুলেছে।
সম্প্রতি ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের ঠিকাদারী প্রদানের প্রস্তাব দিয়েছে এবং গত এপ্রিলে দেশটি একটি ডুবোচর নিয়ে চীনের সঙ্গে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়ে।
এদিকে গত জুনে ভিয়েতনাম স্পার্টলি দ্বীপমালাকে হ্যানয়ের সার্বভৌমত্বের অধীনে ন্যস্ত করে একটি আইন পাস করে চীনের বিরাগভাজন হয়েছে। এই দ্বীপমালাকে দু‘দেশই নিজেদের বলে দাবি করে থাকে।

