http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

কারজাই শীর্ষ দুই মন্ত্রীকে অপসারণে রাজি
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে অযোগ্যতার অভিযোগে সরকারের দুই শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে পাশ হওয়া অনাস্থা প্রস্তাব মেনে নিয়ে তাদেরকে অপসারণ করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।
তবে আপাতত দুই মন্ত্রীকেই দায়িত্বে বহাল থাকার নির্দেশ দিয়ে ওই দুই পদে নতুন মন্ত্রী নিয়োগের বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তিনি।
পার্লামেন্টের সদস্যরা শনিবার প্রতিরক্ষামন্ত্রী আব্দুল রাহিম ওয়ারডাক এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাদেরকে অবিলম্বে বরখাস্ত করার জন্য কারজাইয়ের কাছে আবেদন জানান।
আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ এবং জঙ্গি হামলা থেকে সরকারি কর্মকর্তাদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে ওই দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেন পার্লামেন্ট সদস্যরা।কিন্তু ২০১৪ সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে গুরুত্বপূর্ণ এ দুই মন্ত্রীকে বরখাস্ত করাটা কারজাইয়ের দুর্বল সরকারের জন্য বড় ধাক্কা।
তবে অনাস্থা প্রস্তাব পাশের পর হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে বলা হয়েছিল, দুই মন্ত্রীর ভবিষ্যৎ শিগগিরই নির্ধারণ হবে। রোববার কারজাইয়ের কার্যালয় থেকে এক বিবৃতিতে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের ‘কঠোর পরিশ্রম ও আÍত্যাগ’ এর জন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এ দুই পদে নতুন মন্ত্রী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, আফগান পার্লামেন্টে মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হলেও প্রেসিডেন্টের ক্ষমতা আছে তাদেরকে স্বপদে বহাল রাখার। এর আগেও কারজাই তার পছন্দের মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখেও তাদের বহাল রেখেছিলেন।

হট নিউজ -এর সকল খবর