

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
আন্তর্জাতিক ডেস্ক : হন্ডুরাসের অর্থমন্ত্রী হেক্টর জুলিয়ান অর্থ কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করলেন। স্ত্রী গ্রেফতার হওয়ার একদিন পরপরই তার এই পদত্যাগ। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে জুলিয়ান তার পদত্যাগের কথা জানান। জুলিয়ান বলেন, “আমি স্থায়ীভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এবং পরিস্থিতির মুখোমুখি হবার সিদ্ধান্ত নিয়েছি।” জুলিয়ানের পদত্যাগ দ্রুত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মাদ্রিদ।
জানা যায়, স্থানীয় পুলিশ মঙ্গলবার দেশটির রাজধানী তেগুচিগালপার কাছাকাছি সান পেদ্রো সুলা শহরের দিকে যাবার পথে জুলিয়ানের স্ত্রী দিনোরা আরাম্বুরির গাড়ির তল্লাশি করে প্রায় ৬০ হাজার ডলার সমমানের হন্ডুরিয়ান মুদ্রা উদ্ধার করে। আরাম্বুরি এই মুদ্রার উৎস সম্পর্কে ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় পরে তাকে গ্রেফতার করা হয়। এদিকে জুলিয়ানের পদত্যাগের পর উপ অর্থমন্ত্রী কার্লোস বোর্জাসকে অর্ন্তর্বতীকালীন অর্থমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে।

