

আসাদ বেহেস্তী
রাজনীতিতে মন্দা বাতাস
থমথমে সব কিছু,
একই কথার ঘ্যানর ঘ্যানর
ছাড়ছেনাতো পিছু!
একই গানের ভাঙ্গা রেকর্ড
বাজছে রোজই দেখি,
লম্বা ভাষণ শুনলে এখন
লাগছে শুধু মেকি!
কাগজ ডেস্ক : জাতীয় সংসদের সংসদ কমিটির সভায় সংসদ ভবন ও সদস্য ভবন এলাকার নিরাপত্তা রক্ষায় স্পেশালাইজড প্রটেকশন ব্যাটালিয়ন ফোর্স গঠন করার সুপারিশ করা হয়েছে।
গতকাল সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহন করার পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য আ. স. ম. ফিরোজ, হাফিজ উদ্দিন আহম্মেদ, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আতিউর রহমান আতিক, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এবং এম এ মান্নান সভায় অংশগ্রহণ করেন।
সভায় ১০ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন এবং বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংসদ ভবন এলাকা ও এমপি হোস্টেলসমূহের নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা,পানি সমস্যা, রাস্তা সংস্কার এবং টেলিফোন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর সদস্য ভবন, মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের নিরাপত্তার জন্য স্পেশালাইজড প্রটেকশন ব্যাটালিয়ন ফোর্স গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
মানিক মিয়া এভিনিউ এলাকার এমপি হোস্টেল থেকে জাতীয় সংসদের প্রবেশ পথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সার্বক্ষণিকভাবে ওয়াকিটকিসহ ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও প্রয়োজনীয় সংখ্যক কনস্টেবল মোতায়েন রাখার সুপারিশ করা হয়।
মন্ত্রী হোস্টেল ও সচিব হোস্টেলসহ সমগ্র সংসদ ভবন এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পিডব্লিউডি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মেডিকেল সেন্টারের জন্য একটি এলিজা ফটোমিটার ক্রয়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় এমপি হোস্টেলে বসবাসরত সংসদ সদস্যদের সমস্যাসমূহ দ্রুত সমাধানের লক্ষ্যে কামরা বয়দেরকে প্রতিদিন কর্তব্যরত কেয়ার টেকারের মাধ্যমে বিষয়গুলো পিডব্লিউডিকে অবহিত করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া সংসদ ভবন এলাকার ভাঙা রাস্তা দ্রুত সংস্কার এবং সংসদ ভবন এলাকায় পুনরায় একটি লন্ড্রি চালু করার সুপারিশ করা হয়।
পরবর্তী সভায় গৃহায়ণ ও গণপূর্ত সচিব, পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার এবং ডিএমপি কমিশনারের উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

