http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

মিশরে অজ্ঞাত হামলা
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : অজ্ঞাত বন্দুকধারীরা মিশরের সিনাই উপকূলে ইসরায়েল ও জর্ডানমুখী গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে। মোবারক পরবর্তী মিশরে জ্বালানি সরবরাহ পথে এটি ১৫তম হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালের দিকে আল আরিশ শহরের পূর্ব দিকে আল তুয়াইলে অবস্থিত পাইপলাইনে হামলা হয়।একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি য়োট ট্রাকে করে বন্দুকধারীরা এসে পাইপলাইনের নিচে গর্ত খুঁড়ে বিস্ফোরক পুঁতে রাখে।পরে একটু দূরে গিয়ে এর বিস্ফোরণ ঘটায় তারা। বিস্ফোরণের ফলে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং বহুদূর থেকে আগুনের শিখা দেখা গেছে। বেদুইন যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।গত বছর মিশরে বিপ্লব শুরুর পর একাধিক হামলার সঙ্গে বেদুইনদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

হট নিউজ -এর সকল খবর