http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

সিরিয়ায় সেনা অভিযান জোরদার, নিহত ৫৬
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীদের ওপর জোর হামলা চালাচ্ছে সেনাবাহিনী। মঙ্গলবার তুমুল গোলাবর্ষণে অন্তত ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। 

নিহতদের মধ্যে ৩৪ জন বেসামরিক নাগরিক বলে দাবি করেছে মানবাধিকার গোষ্ঠীটি।

আবু রামি নামে হোমসের এক সরকার বিরোধী আন্দোলনকারী জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে তুমুল গোলাবর্ষণ করেছে সেনাবাহিনী। তীব্র লড়াইয়ের কারণে অবরুদ্ধ এ শহরের অধিবাসীদের খাবার ও পানি ফুরিয়ে আসছে।

হোমসের আরেক সরকার বিরোধী আন্দোলনকারী খালেদ আবুল সালাহ বলেন, “ শহরটিতে কয়েকমাস ধরে অবিরাম গোলাবর্ষণ করা হচ্ছে। আহতরা শহরের বাইরে বা হাসপাতালে যেতে না পারায় ধুকে ধুকে মারা যাচ্ছে।”

একইদিন রাজধানীর কাছে দৌমার বিভিন্ন এলাকায়ও গোলাবর্ষণ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে দাবি করেছেন ওমর হামজা নামের এক সরকার বিরোধী আন্দোলনকারী।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো থেকে পক্ষ ত্যাগ করে মঙ্গলবার তুরস্কে পালিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, আলেপ্পোর উত্তর ও পূর্ব দিকে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সেনারা প্রচণ্ড বোমাবর্ষণ করছে।

সীমান্তবর্তী তুরস্কের হাতায় প্রদেশ সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষত্যাগী সদস্য ও বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। এছাড়া, দক্ষিণ তুরস্কের বিভিন্ন শরণার্থী শিবিরে ৩৫ হাজারেরও বেশি সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে।

গত বছর মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন শুরু হয়। বল প্রয়োগে আন্দোলন বন্ধ করার চেষ্টা করে সরকার। বিক্ষোভকারী জনতার ওপর ট্যাংক ও সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হয়।

এতে আন্দোলন বিদ্রোহে মোড় নেয়। গত মার্চ থেকে সরকার ও সরকার বিরোধী বিদ্রোহীদের লড়াই-সংঘর্ষে এ পর্যন্ত ১৫ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।