http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রাজনীতিতে মন্দা বাতাস
থমথমে সব কিছু,
একই কথার ঘ্যানর ঘ্যানর
ছাড়ছেনাতো পিছু!
একই গানের ভাঙ্গা রেকর্ড
বাজছে রোজই দেখি,
লম্বা ভাষণ শুনলে এখন
লাগছে শুধু মেকি!

প্রণবকে আশ্বাস সুমনের
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রপতি পদে তার মনোনয়ন ঘিরে যখন ঘোর বিরধিতার পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তাকে ভোট দেয়ার জন্য তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদ কবীর সুমনকে ফোন করে অনুরোধ জানালেন প্রণব মুখোপাধ্যায়। বুধবারই যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদকে ফোন করেন তিনি। প্রণব মুখোপাধ্যায়কে ভোট দেবেন বলে আশ্বস্ত করেছেন তৃণমূলের এই বিতর্কিত সাংসদ।
প্রণব মুখার্জির প্রার্থীপদকে সমর্থন নিয়ে শুরু থেকেই দ্বিধাবিভক্ত ছিল তৃণমূল শিবির। তৃণমূলে এমন অনেক নেতাই আছেন যারা একসময় প্রণব মুখার্জির ঘনিষ্ঠ ছিলেন। এমনকি তৃণমূলের অনেকেরই প্রণব মুখার্জির সঙ্গে ব্যাক্তিগত সম্পর্কও ভালো। অন্যদিকে রাষ্ট্রপতি পদে লোকসভার প্রাক্তন স্পিকার পি এ সাংমাকে সমর্থন করতেও রাজি ছিলেন না তৃণমুলের অনেকেই। ফলে, তৃণমূল শিবিরে ক্রস ভোটিংয়ের আশঙ্কা থেকেই যাচ্ছিল। গোপন ব্যালটে ভোটগ্রহণ হওয়ার দরুণ তা আরো সহজতর হবে বলেই আশঙ্কা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেক্ষেত্রে, শেষ পর্যন্ত তৃণমূল ভোটদানে বিরত থাকবে বলেই মনে করছিল রাজনৈতিক মহল। এই অবস্থায় কবীর সুমনের প্রণব বাবুকে সমর্থনের আশ্বাস তৃণমূল শিবিরে ফাটল আরও গভীর হওয়ারই ইঙ্গিত দিচ্ছে।
সাম্প্রতিক অতীতে বিভিন্ন বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিতর্কের শিরোনামে এসেছিলেন দলীয় সাংসদ কবীর সুমন। সেই অবস্থায় দাঁড়িয়ে কবীর সুমন হয়তো প্রণববাবুকে সমর্থন করবে বলেই আঁচ পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত প্রত্যাশিত পথেই হাঁটলেন তৃণমূলের ‘গানওয়ালা’।