

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য সফররত মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে অক্সফার্ড বিশ্ববিদ্যালয় বুধবার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
অং সান সুকি উনিশশ’ ষাটের দশকের মধ্যভাবে এই মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠে রাজনীতি, দর্শন ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।
বিশ্ববিদ্যালয়টি বুধবার তাকে বেসামরিক আইনে ডক্টরেট প্রদান করবে। একই দিনে তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭শ’ শতাব্দীর ঐতিহ্যবাহী শেলডনিয়ান থিয়েটারে ভাষণ দেবেন।
বৃহস্পতিবার তিনি ব্রিটিশ পার্লামেন্টের উভয়কক্ষে ভাষণ দেবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র চারজন বিশিষ্ট বিদেশী নাগরিক এ বিরল সম্মান লাভ করেন।
মঙ্গলবার ছিল সুকির ৬৭তম জন্মদিন। তার প্রাক্তন কলেজ সেন্ট হাগস এ উপলক্ষে এক পার্টির আয়োজন করে।
সুকির স্বামী শিক্ষাবিদ মাইকেল অ্যারিস ১৯৯৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে অক্সফোর্ডেই মারা যান।
সুকি প্রায় দুই দশক অক্সফোর্ডে কাটান এবং তার সন্তানদের বড় করে তোলেন এই শহরেই।
১৯৮৮ সালে অসুস্থ মাকে দেখতে মায়ানমার যাওয়ার পর এই প্রথম তিনি যুক্তরাজ্য ফিরলেন।

