

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
আন্তর্জাতিক ডেস্ক : জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক। বর্তমানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। দেশটির কিছু কিছু গণমাধ্যম মুবারক “ক্লিনিক্যালি ডেড” বলে জানিয়েছে। তবে নিল টিভি বলেছে, তাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, মঙ্গলবার ৮৪ বছর বয়স্ক মুবারক কায়রোর কারা হাসপাতালে স্ট্রোক করলে তাকে হেলিকপ্টারে করে মাদি সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার হৃদস্পন্দন স্বাভাবিক করার জন্য বৈদ্যুতিক শক দিচ্ছেন চিকিৎসকরা।
এদিকে মুবারকের অসুস্থ হবার খবরে মাদি সামরিক হাসপাতাল এবং কায়রোর তাহরির স্কয়ারে তার সমর্থক ও বিরোধীরা জড়ো হয়েছে বলে জানা গেছে। মুবারক সমর্থকরা কেঁদে কেঁদে তার জন্য প্রার্থনা করছে।
মাদি সামরিক হাসপাতালের সামনে উপস্থিত মুবারকে সমর্থক এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি তাকে খুব ভালোবাসি।’ একজন পুরুষ বলেন, ‘তিনি আমার বাবার মতো। আমি তাকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি। মুসলিম ব্রাদারহুড ক্রিমিনাল। তারা আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে। মুবারক আমাদের ৩০ বছর শান্তিতে রেখেছিলেন।’
অন্যদিকে তাহরির স্কয়ারে জড়ো হওয়া মুবারকবিরোধীরা তার সংকটাপন্ন অবস্থা নিয়ে আনন্দ প্রকাশ করছে। তারা মুবারকে বিরুদ্ধে এবং রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের পক্ষে নানা স্লোগান দিচ্ছে। এ সময় এক তরুণ বিক্ষোভকারী বলেন, ‘আমরা দরিদ্র হয়ে গেছি। সে আমাদের জন্য কিছুই করেনি। তার পরিবার মাংস খেয়েছে আর আমরা তা পরিবেশন করেছি।’ আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমি আমার জুতা তার কবরে ছুঁড়ে মারতে প্রস্তুত।’
এদিকে মুবারক সমর্থক ও বিরোধীদের অবস্থানে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কায়রোর সবখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মুবারক বর্তমানে মিসরের কারাগারে গত বছর তার শাসনামলের শেষ দিকে বিদ্রোহ দমনের নামে প্রায় ১৮’শ মানুষকে হত্যার অভিযোগে কারাদণ্ড ভোগ করছেন। গত মাসে মিসরের একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। গত বছর দেশটিতে প্রবল গণ আন্দোলনের মুখে মুবারকের পতন ঘটে।

