

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের ঠিক এক সপ্তাহ আগে আমেরিকাকে সতর্ক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘ইউরোপে আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলে মস্কো এর উপযুক্ত জবাব দেবে।’ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমান ঘাঁটিতে এক সেনা সমাবেশে তিনি এ কথা বলেন।
ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ফলে রাশিয়ার পরমাণু প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হয়ে পড়বে বলেও পুতিন জানিয়েছেন। তিনি বলেন, ‘তারা যদি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন না করে তাহলেই তা ভালো হবে। কারণ এর মাধ্যমে রাশিয়ার কৌশলগত পরমাণু ক্ষমতা কমে আসবে এবং নিঃসন্দেহে মস্কো এ বিষয়ে উপযুক্ত জবাব দেবে।’
রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমেরিকা কীভাবে এ পরিকল্পনাকে অভিহিত করছে তা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এ পরিকল্পনায় এমন কিছু বিষয় রয়েছে যা অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে।’ এ ধরনের পরিকল্পনার পাল্টা জবাব দেয়ার মতো সব ধরনের ক্ষমতা রাশিয়ার রয়েছে বলেও পুতিন জানান।
মেক্সিকোতে আগামী সপ্তায় জি-টুয়েন্টি'র শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই ওবামা ও পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তাছাড়া রুশ নেতারা প্রথম থেকেই বলে আসছে, রাশিয়াকে টার্গেট করেই আমেরিকা ইউরোপে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছে, যা কোনোভাবেই মেনে নেয়া হবে না। সূত্র: আইআরইবি।

