

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ সফররত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বৃহস্পতিবার সুইজারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই দশক পর ইউরোপ সফরে যান সু চি। গতকাল তিনি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
রয়টার্সের ভিডিওচিত্রে দেখা যায়, উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের একপর্যায়ে সু চি অস্বস্তি বোধ করছেন। এ সময় তার কাছে দ্রুত একজন সহযোগী এগিয়ে গেলে তার দেয়া কিছু একটার মধ্যে মুখ লুকিয়ে বমি করেন সু চি।
পরে শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রী বলেন, “ইউরোপে বিমানভ্রমণে এসে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ২৪ বছর আগে আমি সবকিছুর সঙ্গে যেভাবে দ্রুত মানিয়ে নিতে পারতাম, এখন হয়তো তা পারছি না। বয়সের কারণে হয়তো এটা হচ্ছে। আবার অভ্যাস নেই বলেও এমনটা হতে পারে।”
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় মিয়ানমারে গৃহবন্দী থাকার পর ১৩ জুন সু চি ঐতিহাসিক ওই সফরে যান। ১৭ দিনের ইউরোপ সফরের প্রথম পর্যায়ে সু চি সুইজারল্যান্ডে যান।

