http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

সবাক সিনেমা 'বারফি
    A+ A A-

সবাক সিনেমা 'বারফি

বিনোদন ডেস্ক : সদ্যই মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত নতুন সিনেমা ‘বারফি’র ট্রেইলার। ট্রেইলারটিতে কোনো সংলাপ না থাকায় এবং শুধু আবেগঘন মিউজিক এবং লেখা দিয়ে তৈরি হওয়ায় অনেকেই ভেবে নিয়েছিলেন একে পরিচালক অনুরাগ বসু হয়তো নির্বাক চলচ্চিত্র হিসেবেই তৈরি করেছেন। তবে সবার এ ধারণাকে ভুল প্রমাণ করে সম্প্রতি অনুরাগ জানালেন, ‘বারফি’ সবাক চলচ্চিত্রই, কেবল এর কিছু চরিত্র কথা বলতে পারে না। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এ বিষয়ে অনুরাগ বলেছেন, ‘এটা কোনো নির্বাক চলচ্চিত্র নয়। এর যেসব চরিত্র কথা বলতে পারে, পুরো সিনেমা জুড়েই তাদের সংলাপ রয়েছে। আসলে আপনাদেরকে বুঝতে হবে, ট্রেইলারটির মাধ্যমে আমি এই বার্তাই তুলে ধরতে চেয়েছিলাম যে, সিনেমাটিতে আমি এমন কিছু অভিনেতাকে পেয়েছি, যারা একটি কথা না বলেও তাদের মনের ভাব চমৎকারভাবে উপস্থাপন করেছেন।’
তিনি আরো জানান, ‘আমি শুরু থেকে শেষ পর্যন্ত সংলাপবিহীন কোনো সিনেমা বানাতে চাইনি। আমি চেয়েছি, সিনেমাটি যেন সবার বোধগম্য হয়।’
সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে একটি মূক ও বধির ছেলে এবং মানসিকভাবে বিপর্যস্ত একটি তরুণ জুটিকে ঘিরে।