

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

বিনোদন ডেস্ক : ‘গুরুকে সম্মান জানানোর জন্য ভারতীয় একটি রেওয়াজ আছে। আপনি আমার গুরু এবং আমি আজ আপনাকে সম্মান জানানোর সেই সুযোগটি চাইছি। আমাকে আপনার পা ছুঁয়ে প্রণাম করতে দিন।’-আইফা অ্যাওয়ার্ডে এভাবেই শাবানা আজমী শ্রদ্ধা জানালেন নরওয়েজিয়ান অভিনেত্রী লিভ উলম্যানকে। খবর মিডডের।
সম্প্রতি অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডসে নরওয়েজিয়ান এই অভিনেত্রীকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। এ সম্মাননা তার হাতে তুলে দিয়েছেন ভারতীয় সিনিয়র অভিনেত্রী শাবানা আজমি। ঘটনাটিকে তার অনেকদিনের স্বপ্নপূরণ হিসেবে বলছেন বলিউডের এই সিনিয়র অভিনেত্রী।
এ বিষয়ে শাবানা বলেছেন, ‘আমি তার অন্ধ অনুসারী। আমি তার কাছে অপরিচিত হলেও, তাকে আমি নিজের গুরু হিসেবে মানি। তার কাজ আমি দেখি, শুনি, তাকে নিয়ে পড়াশোনা করি এবং এসব থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করি। কাজের ক্ষেত্রে তিনি আমার কাছে সত্য ও শুদ্ধতার মানদণ্ড।’
নিজের আইডল লিভকে সম্মাননা তুলে দেওয়ার সেই ঘটনা মনে করতে গিয়ে আবেগী হয়ে পড়েন শাবানা। তিনি জানান, ‘সেদিন যখন সবার সামনে আমি তার পরিচিতি তুলে ধরছিলাম, লিভ উলম্যান কেঁদেই ফেলেছিলেন তখন। তাকে নিয়ে বলা আমার কথাগুলোকে তিনি আমাকে লিখে দিতে বলেছিলেন। তার মতো একজন ব্যক্তিত্ব এভাবে আমার কথা শুনে মুগ্ধ হবেন, ভাবতেও পারিনি আমি।’

