http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ফিরছেন লিলি অ্যালেন
    A+ A A-

বিনোদন ডেস্ক : পপ গায়িকা লিলি অ্যালেন সম্প্রতি টুইটারে ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন, তিনি শিগগিরি আবার গান গাওয়া শুরু করবেন। লিলি বলেছেন, চার বছরের বিরতির পর আবারও গীতিকার গ্রেগ কার্সটিনের সুরে নতুন অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
২৭ বছর বয়সি এই গায়িকার সর্বশেষ অ্যালবাম ‘ইটস নট মি, ইটস ইউ’ প্রকাশিত হয় ২০০৯ সালে। এরপর তিনি শেষবারের মতো পারফর্ম করেছিলেন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। যেখানে তিনি ভক্তদের জানান, তার গর্ভপাত ঘটেছে। এর কিছুদিন পরই তিনি টুইটারে ঘোষণা দেন, তিনি সঙ্গীত জগত থেকে কয়েকদিনের জন্য বিরতি নিতে চান।
তবে নতুন অ্যালবাম নিয়ে খুব বেশি আশাবাদী নন লিলি। টুইটারে এ ব্যাপারে তিনি জানান, ‘আমি কেবল একটা অ্যালবাম বের করে দেখতে চাচ্ছি, ভক্তদের কাছে এর চাহিদা আছে কিনা। ব্যাপারটা অনেকটা, দেয়ালের দিকে কিছু জিনিস ছুঁড়ে দিয়ে দেখা, সেখানে কোনো কিছু আটকে যায় কিনা।’