http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

'প্রিয়জনের গান'-এ বর্ষার গাইবেন মুন্নী ও বিজন
    A+ A A-

'প্রিয়জনের গান'-এ বর্ষার গাইবেন মুন্নী ও বিজন

বিনোদন ডেস্ক : দেশটিভির নিয়মিত মিউজিক্যাল শো ‘প্রিয়জনের গান’-এ গান করবেন দিনাত জাহান মুন্নী ও বিজন চন্দ্র মিস্ত্রী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুমন সাহা।
সুমন জানিয়েছেন, এবারের পর্বটি আষাঢ় এর প্রথম দিনে প্রচারিত হবে। তাই সবগুলো গান হবে বৃষ্টি নিয়ে।
সুমন আরো জানিয়েছেন, প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয়শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করেন। গানের পাশাপাশি মূলশিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সাথে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় গানের অন্তরালের নানান গল্প। পাশাপাশি দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন অনুষ্ঠানে। তবে দর্শকরা কোন গানের অনুরোধ করতে পারবেন না।
প্রতি শুক্রবার বিকাল ৩টায় এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।