http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

‘মোবাইল কোম্পানিগুলোর বকেয়া ১ হাজার কোটি টাকা’
    A+ A A-

‘মোবাইল কোম্পানিগুলোর বকেয়া ১ হাজার কোটি টাকা’

কাগজ ডেস্ক : মোবাইল কোম্পানিগুলোর কাছে সরকারের পাওনা ১ হাজার ৪৬ কোটি ৯৩ লাখ টাকা বলে সংসদে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। 

২০০৯-১০ অর্থবছর থেকে চলতি বছরের ৩০ মে পর্যন্ত এই বকেয়া রয়েছে বলে সংসদ অধিবেশনে রোববার এক প্রশ্নের উত্তরে জানান তিনি।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের কাছে ৪৬৯ কোটি ৩২ লাখ, বাংলালিংকের কাছে ২৫২ কোটি ৬৭ লাখ, রবির কাছে ২২৮ কোটি ৮০ লাখ, সিটিসেলের কাছে ৪৬ কোটি ২৯ লাখ, এয়ারটেলের কাছে ২৩ কোটি ৩৪ লাখ এবং টেলিটকের কাছে ২৬ কোটি ৫০ লাখ টাকা পাওনা রয়েছে।

এসব পাওয়া আদায়ে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানান রাজিউদ্দিন রাজু।

তিনি আরো জানান, ২০১১-১২ অর্থবছরের ৩০ মে পর্যন্ত মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে সরকার ৩ হাজার ৯৩৫ কোটি ৬৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

এর মধ্যে গ্রামীণফোনের কাছ থেকে ১ হাজার ৭১২ কোটি ১৮ লাখ টাকা, বাংলালিংকের কাছ থেকে ৯৯৮ কোটি ৭ লাখ, রবির কাছ থেকে ৯৪০ কোটি ১২ লাখ, সিটিসেলের কাছ থেকে ২১১ কোটি ৮৬ লাখ, এয়ারটেলের কাছ থেকে ৫৮ কোটি ৯৬ লাখ এবং টেলিটকের কাছ থেকে ১৪ কোটি ৪৮ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মহাকাশে বাংলাদেশের নিজস্ব যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের প্রথম উদ্যোগে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম হয়নি।