

আসাদ বেহেস্তী
রাজনীতিতে মন্দা বাতাস
থমথমে সব কিছু,
একই কথার ঘ্যানর ঘ্যানর
ছাড়ছেনাতো পিছু!
একই গানের ভাঙ্গা রেকর্ড
বাজছে রোজই দেখি,
লম্বা ভাষণ শুনলে এখন
লাগছে শুধু মেকি!
কাগজ সংবাদ : বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বিকেলে যশোরের চিত্রা মোড়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন ও চার জুলাই আহুত শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটের শেষদিনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক সন্তোষ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাকবিশিসের যশোর জেলা সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী, সম্পাদক অধ্যাপক গাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ আজগর আলী, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক মাহবুবুর রহমান, সঞ্জয় জোয়াদ্দার, মুজিবর রহমান, প্রভাত ব্যানার্জী, সেলিম রেজা প্রমুখ।
নেতৃবৃন্দ শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদের ১৭ দফা দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।

