

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
মহম্মদপুর ব্যুরো : মহম্মদপুর উপজেলায় চলতি মৌসুমে তৈলবীজ জাতীয় ফসল তিলের বাম্পার ফলন হয়েছে। আশানুরুপ ফলন পেয়ে কৃষক খুশি। অনুর্বর, পতিত ও নদী পাড়ের বেলে দোআশ মাটিতে অন্য ফসল আবাদে বার বার লোকসান হচ্ছিলো কৃষকের। এবার সেসব জমিতে তিলের চাষ করে লাভবান হয়েছেন। এ বছর মহম্মদপুর উপজেলায় ২শ’৫০ হেক্টর জমিতে তিলের চাষ হয়েছে।
কৃষি বিভাগ জানায়, যেসব জমিতে সাধারণত অন্য ফসল আবাদে লোকসানের ঝুঁকি থাকে, সেসব জমিতে তিলের চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। কারণ হিসেবে জানাযায়, জমি চাষ করে বীজ বপনের পর তিল চাষে আর কোন খরচ নেই বললেই চলে। সার, সেচ এবং কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না। ফলে তিল চাষে কৃষক বেশি লাভবান হয়ে থাকেন।
চলতি মৌসুমে উপজেলার চাষিরা স্থানীয় জাতের তিলের পাশাপাশি উচ্চ ফলনশীল ছি-৬ জাতের তিল বপন করে আশানুরুপ ফলন পেয়েছেন। এক সপ্তাহ আগে থেকেই তিল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। স্থানীয় ব্যবসায়ী মহিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে বাজারে নতুন তিল উঠতে শুরু করেছে। শ্রেণিভেদে প্রতিমণ তিল বিক্রি হচ্ছে এক হাজার চার’শ থেকে এক হাজার আট’শ টাকা পর্যন্ত। ন্যায্যমূল্য পেয়ে এ অঞ্চলের কৃষক বেশ খুশি।

