

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
কাগজ সংবাদ : যশোর শহরের কাজীপাড়ার বহুল আলোচিত তৌফিকুজ্জামান বিপুল ওরফে টাউট বিপুলকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে গতকাল তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিপুল ওই এলাকার সোহরাব উদ্দিনের ছেলে।
পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছিল। এসময় বিপুল সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি। ধর্তব্য অপরাধ করতে পারে সন্দেহে তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়। বিপুলের জামিন আবেদন না মঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে, অপর একটি সূত্র জানিয়েছে, বিপুল একজন স্যানিটারি ইন্সপেক্টরের সাথে দুর্ব্যবহার করেন। তিনি এনডিসিকে অভিযোগ দেন। এরপর বিপুলকে আটক করা হয়।

