

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!
কাগজ সংবাদ : দেশব্যাপী হত্যা-গুম, নির্যাতন ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে যশোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে দলটি।
রোববার সকাল ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সালাম আজাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার হামলা-মামলা আর নির্যাতনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায়। অচিরেই বাংলাদেশের জনগণ কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের এই ফ্যাসিবাদী কর্মকান্ডের দাঁতভাঙা জবাব দেবে।

