
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রার মহেশ্বরীপুরের কালিকাপুর চৌকুনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্টু ও সুন্দর পরিবেশের মধ্যে সম্পন্ন হয়েছে। এই প্রথম সরাসরি অবিভাবক সদস্যদের ভোটে বিদ্যালয়টির নুতন ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে।
আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় বিরতি ছাড়াই বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। এ নির্বাচনে দু’টি প্যানেলে ৫টি পদে ৮জন পুরুষ ও দু’জন সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্যালয়টির ২শ’১০ জন অবিভাবক ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। জি এম রফিকুল ইসলাম প্যানেল ও বিদ্যালয়টির সাবেক সভাপতি আলহাজ মোল্যা শাহাবুদ্দীনের আশীর্বাদপুষ্ট সাকিম সানা প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনে জি এম রফিকুল ইসলাম প্যানেলের ৫জনই বিজয়ী হয়েছেন। জি এম রফিকুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন একশ’ ভোট। তার প্যানেলের বিশ্ব্যনাথ গাইন মোরগ প্রতিকে ৯৫ভোট। আবুবকর সিদ্দীক ছাতা প্রতিকে ৯৩ ভোট। জামাল ফারুক চেয়ার প্রতিকে ৯১ ভোট ও ঝর্না বেগম কলস প্রতিকে ১শ’১৫ ভোট পেয়ে একক ভাবে রফিকুল প্যানেল বিজয় লাভ করেন।
এর আগে নির্বাচন ছাড়াই এক টানা ৩৭ বছর বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্যা শাহাবুদ্দীন ও তিন বছর তার স্ত্রী হোসনেয়ারা শাহাবুদ্দীন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালীকাপুর চৌকুনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী জানান, সুষ্ট ও শান্তিপূর্ন পরিবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশারের তদারকিতে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান।

