

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি : খুলনার খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের (৪, ৫,ও ৬ নং ওয়ার্ড) উপ নির্বাচন আগামী তিন জুলাই অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে একটি আসনের বিপরীতে পাঁচ প্রার্থী মাঠে নেমেছেন। বেশ জোরেসোরে চলছে প্রচারণা। পোষ্টার, ব্যানার, ফেষ্টুন ও প্রচার মাইক নিয়ে সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত কে কার আগে পৌছাতে পারে ভোটারের কাছে সে প্রতিযোগিতায় মেতে উঠেছেন। পাঁচ প্রার্থী হলেন, শিল্পী বেগম, ফিরোজা বেগম, ফতেমা বেগম মাবিয়া বেগম, র”না খন্দকার মুন্নি । তিনটি ওয়ার্ডে মোট ভোটার চার হাজার ৫শ’ ৯ জন। ভোট কেন্দ্র তিনটি ফুলবাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগীপোল ইউপি কার্যালয় ও জাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাচনে সার্বিক দায়িত্বে থাকবেন দিঘলিয়া উপজেলা নির্বাচন কমিশনার। এ আসনের ইউপি মেম্বার সৈয়দা মনোয়ারা বেগম গত ১২ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় আসনটি শুন্য হয় ।

