http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে : শাহ হাদিউজ্জামান
    A+ A A-

হাদীঅভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি শাহ হাদিউজ্জামান বলেছেন,কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্ম সংস্থান সৃষ্টির পাশাপাশি আত্মনির্ভরশীল জাতি গঠনে এ দেশের যুব স¤প্রদায় উল্লেখ যোগ্য আবদান রাখবে। তিনি আরো বলেন, তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে বর্তমান সরকার লেখা পড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। গতকাল বুধবার সকালে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের অর্থায়নে অনুষ্ঠিত দারিদ্র বিমোচনের লক্ষ্যে যুব প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন,সহকারী ভূমি কমিশনার মোখলেছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।