http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ব্যক্তির মালামাল খোয়া
    A+ A A-

কাগজ সংবাদ : অজ্ঞান পার্টির কবলে পড়ে মালামাল খুইয়েছেন আবুল হোসেন নামে এক ব্যক্তি। মূমুর্ষূ অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকা বাসিন্দা।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে সোহাগ পরিবহনে রওনা হন যশোর শার্শা উপজেলার এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে। ফেরিঘাটে পৌঁছালে তিনি ঘুমিয়ে যান। এ সময় সময় দুর্বৃত্তরা তার মোবাইল ও নগদ টাকা নিয়ে নেয়। পরে বুধবার গাড়ির যাত্রীদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।