http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

হুইপের ওপর হামলার ঘটনায় চার আসামি রিমান্ডে
    A+ A A-

কাগজ সংবাদ : যশোরের মণিরামপুরের ভবদহ এলাকায় জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাবের গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আটক চার আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন গতকাল এ রিমান্ড মঞ্জুর করেন। 
রিমান্ডে নেওয়া আসামিরা হলো শওকত হোসেন, ওমর গাজী, হাফিজুর রহমান ও নাজমুল হোসেন।
আদালত সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে অভয়নগর থানা পুলিশ ওই মামলায় আটক হওয়া ৬ আসামির রিমান্ডের আবেদন করেন। আদালত দু’জনের একদিন ও অপর দুই জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দু’জন বয়োবৃদ্ধ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।